শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদিজা রহমান পাঠ্যপুস্তক বোর্ডের সাবেক পরিচালক খাদিজা রহমান গত মঙ্গলবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। আজ শুক্রবার বাদ আসর মরহুমার বাসভবনে (২/১০, স্যার সৈয়দ রোড, মোহাম্মদপুর) তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।রাবেয়া হোসেনমেজর (অব.) ডা. নাজির হোসেনের স্ত্রী রাবেয়া হোসেন (৮৬) গত ২৯ এপ্রিল ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তাঁর রুহের মাগফিরাতের জন্য আজ শুক্রবার বাদ আসর বারিধারা ডিওএইচএসএর জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।আম্বিয়া হোসাইনপ্রথম আলোর বগুড়ার আঞ্চলিক বিক্রয় নির্বাহী মো. জাকির হোসাইনের মা আম্বিয়া হোসাইন (৬১) গত বুধবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার জানাজা শেষে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার দিয়ার কৃষ্ণাই গ্রামে তাঁর মরদেহ দাফন করা হয়েছে। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি।নাসির উদ্দীন সরোয়ারব্রিগেডিয়ার জেনারেল (অব.) নাসির উদ্দীন সরোয়ার গত ২৬ এপ্রিল ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার বাদ মাগরিব নিউ ডিওএইচএস, মহাখালী জামে মসজিদে তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। এতে স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।