শোক
আবদুল্লাহ হিল মামুনমুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সীতাকুণ্ডের মছজিদ্দা হাইস্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আবদুল্লাহ হিল মামুন (৯০) গত শুক্রবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার সীতাকুণ্ডের দক্ষিণ ঘোড়ামারায় জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি বিআরডিবির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ১৯৬৭ থেকে ১৯৯১ সাল পর্যন্ত সীতাকুণ্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।আকবর হোসেনঅবসরপ্রাপ্ত যুগ্ম সচিব মো. আকবর হোসেন (৮৩) গত শুক্রবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কাল সোমবার বাদ আসর মিরপুর ডিওএইচএস কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। এতে স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।ছানোয়ার হোসেনজাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের সহযোগী সংগঠন জাতীয় যুব জোট কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ছানোয়ার হোসেন (৩৬) গত শুক্রবার ঢাকার মিরপুরে ইন্তেকাল করেছেন। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ওই দিন বাদ মাগরিব সিরাজগঞ্জের চরবড়ধুল গ্রামে জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।