শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবন চন্দ্র রায়নীলফামারী শহরের পত্রিকা বিক্রেতা (হকার) পবন চন্দ্র রায় (২৫) গতকাল সোমবার সকালে জেলা সদরের ধনতলা গ্রামের বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। দুপুরে স্থানীয় শ্মশানে তাঁর মরদেহ দাহ করা হয়। নীলফামারী প্রতিনিধি।এম আবুল হাসেমএম আবুল হাসেম এফসিএ, এফসিএমএ (ইউকে) (৭৮) গত বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। শুক্রবার বাদ জুমা জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়েছে। তাঁর রুহের মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।