শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. শাহীদ উল্লাহ
ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সদস্য মো. শাহীদ উল্লাহ (৭৬) হৃদ্রোগে আক্রান্ত হয়ে গত বুধবার রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। তিনি রোটারি ক্লাব অব ঢাকা মিডটাউনের সাবেক সভাপতি ছিলেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি শামীম আহসানের বাবা তিনি। বিজ্ঞপ্তি।

মো. আবদুস সুবহান
পিরোজপুরের মঠবাড়িয়ার সমাজসেবী মো. আবদুস সুবহান হাওলাদার গতকাল শুক্রবার সকাল ১০টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বাড়ি উপজেলার দেবত্র গ্রামে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৩ বছর। ১১ ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন তিনি। গতকাল বাদ আসর নিজ বাড়িতে জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক নজরুল ইসলাম মরহুমের জামাতা। বিজ্ঞপ্তি।