শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনিমা চৌধুরীনাটোর সদর আসনের প্রয়াত সাংসদ শংকর গোবিন্দ চৌধুরীর স্ত্রী ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অনিমা চৌধুরী (৭৫) গত বৃহস্পতিবার রাতে নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। গতকাল শুক্রবার দুপুরে সদর উপজেলার ছাতনী ইউনিয়নের ভাবনী শ্মশানে তাঁর মরদেহ দাহ করা হয়। তাঁর মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার গভীর শোক প্রকাশ করেছেন। নাটোর প্রতিনিধি। জোলেখা বেগমজাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মোনায়েমের মা জোলেখা বেগম (৬৫) গতকাল শুক্রবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাদ জুমা জানাজা শেষে শান্তিবাগের পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। বিজ্ঞপ্তি।