শোক
আফতার উদ্দিন সরকার মুক্তিযোদ্ধা ও নাটোরের লালপুর উপজেলার রাধাকান্তপুর গ্রামের বাসিন্দা আফতার উদ্দিন সরকার (৭০) গত রোববার রাতে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। গতকাল সোমবার জানাজা শেষে তাঁর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, রাজশাহী আবুল কালাম মুহমঞ্চদ আজাদের শ্বশুর। লালপুর (নাটোর) প্রতিনিধিশফিকুর রহমানকক্সবাজারের টেকনাফ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শফিকুর রহমান (৭৮) গতকাল সোমবার দুপুরে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, পাঁচ মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। আজ মঙ্গলবার সকাল নয়টায় হ্নীলা শাহ মজিদিয়া মাদ্রাসা মাঠে তাঁর জানাজা হবে। টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিতৌফিক আকন্দনাট্যজনের সদস্য তৌফিক আকন্দ (৪০) গত রোববার পাবনায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের বাংলা বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর মৃত্যুতে নাট্যজনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি।