শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবুল মনসুর আহমেঞ্চদ স্বাধীন বাংলা ছাত্রসংগ্রাম পরিষদের সংগঠক রংপুরের তাজহাট নিবাসী মুক্তিযোদ্ধা আবুল মনসুর আহমেদ (৬৬) গত রোববার রাতে হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও তিন কন্যা রেখে গেছেন। গতকাল সোমবার বাদ জোহর জানাজা শেষে তাঁর মরদেহ তাজহাট কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, রংপুর। সাহারা বেগমরাজশাহীর বাগমারার তাহেরপুরের বাসিন্দা স্থানীয় সোনালী সংবাদ পত্রিকার প্রতিনিধি শামসুজ্জোহার মা সাহারা বেগম (৬৫) গতকাল সোমবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হূদেরাগে আক্রান্ত হয়ে মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন। গতকাল দুপুরে জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বাগমারা (রাজশাহী) প্রতিনিধি। নুরুল হুদা বাংলাদেশ প্রতিদিন ও এসএ টিভির পঞ্চগড় প্রতিনিধি নুরুল হুদা (৩৪) গতকাল সোমবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দুটি কিডনি অকেজো হয়ে তিনি চিকিৎসাধীন ছিলেন। বিকেলে জানাজা শেষে স্থানীয় ডিস্টিলারিজ কবরস্থানে তাঁর লাশ দাফন দাফন করা হয়। পঞ্চগড় প্রতিনিধি। মমদুদুল হকসৈয়দপুর ডিগ্রি মহাবিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক এ এইচ এম মমদুদুল হক (৫৭) গতকাল সোমবার সকালে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ডায়াবেটিস ও কিডনি রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী ও এক পুত্রসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গ্রামের বাড়ি রংপুর সদরের মোমেনপুর ইউনিয়নের সলেয়াশা বাজারের মহেশপুরে জানাজা শেষে তাঁর মরদেহ পাবািরিক কবরস্থানে দাফন করা হয়। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি।স্বরুপা খাতুননিরাপদ সড়ক চাই-এর (নিসচা) চেয়্যারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের মা স্বরুপা খাতুন (৬৯) গত রোববার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বাদ এশা জানাজা শেষে তাঁর মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হয়। তাঁর কুলখানি আগামী বুধবার বাদ আসর উত্তরা ৭ নম্বর সেক্টরের লেকড্রাইভ রোডের ৫ নম্বর বাড়িতে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি। আব্দুর রউফ খানএনজিও ফেডারেশনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর আব্দুর রউফ খান (৫৭) গত রোববার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। কুষ্টিয়ার আমলায় গতকাল সোমবার জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।