শোক
মোশারফ হোসেন মিয়া
ফরিদপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক মো. মোশারফ হোসেন মিয়া (৭০) গতকাল শনিবার সকালে শহরের দক্ষিণ ঝিলটুলীর নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। গতকাল বিকেলে দক্ষিণ ঝিলটুলী জামে মসজিদে জানাজা শেষে আলীপুর কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। ফরিদপুর অফিস
হামসা উদ্দীন
হামসা উদ্দীন (১০৬) গতকাল শনিবার বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। হামসা উদ্দীন বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের ভাইস চ্যান্সেলর অধ্যাপক লিয়াকত আলির মা।
রাজ কুমার সাহা
বগুড়ার আদমদীঘি উপজেলার ব্যবসায়ী রাজ কুমার সাহা (৬২) গত শুক্রবার সন্ধ্যায় পরলোকগমন করেছেন। তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে ও নাতি-নাতনি রেখে গেছেন। তাঁর মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। প্রবাসী দুই ছেলেমেয়ে দেশে ফেরার পর তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
সৈয়দা শামসুন্নাহার
সৈয়দা শামসুন্নাহার (৭০) গতকাল শনিবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ছয় ছেলে ও দুই মেয়েসহ নাতি-নাতনি রেখে গেছেন। সৈয়দা শামসুন্নাহার খুলনা থেকে প্রকাশিত দৈনিক তথ্য-এর নড়াইল প্রতিনিধি সৈয়দ সাঈদ আহম্মেদের মা। নড়াইল প্রতিনিধি