শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাহিদুল হকরাজধানীর ঝিগাতলার বাসিন্দা মো. নাহিদুল হক গত রোববার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর রুহের মাগফিরাত কামনায় কাল শুক্রবার বাদ আসর পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি। আবদুর রাজ্জাকময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাঝিয়াকান্দি গ্রামের বাসিন্দা ব্যবসায়ী আবদুর রাজ্জাক (৫৬) গতকাল বুধবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও ছয় মেয়ে রেখে গেছেন। বাদ আসর জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি।