শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নূরজাহান বেগমঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের নেতা মো. রায়হান হালিমের মা নূরজাহান বেগম (৬৫) গত সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। কাল শুক্রবার বাদ আসর মরহুমার আজিমপুরের বাসভবনে (২২/১, দায়রা শরিফের বাংলা প্রেসের গলি) তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি। মাসুদুর রহমানসন্ধানী লাইফ ইনস্যুরেন্সের সাবেক পরিচালক মাসুদুর রহমান (৪১) গত মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। কাল শুক্রবার বাদ আসর মরহুমের মোহাম্মদপুরের বাসভবনসংলগ্ন মিনার মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।