শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল কাশেম চৌধুরীকক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা আবুল কাশেম চৌধুরী (৮০) গতকাল শনিবার দুপুরে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি তিন ছেলে রেখে গেছেন। চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি।রবীন দাসসংগীতশিল্পী ও পিরোজপুর উদীচীর প্রতিষ্ঠাতা সদস্য রবীন দাস (৬৭) গত শুক্রবার রাতে পিরোজপুর সদর হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার পিরোজপুর শহরের পৌর শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। পিরোজপুর প্রতিনিধি।