শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাকরুল আলমমুক্তিযোদ্ধা ফাকরুল আলম ওরফে মেওয়া বিল্লাহ (৬৮) আর নেই। গতকাল বুধবার ভোর চারটায় তিনি ঢাকার শান্তিনগরে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নয়াপল্টন জামে মসজিদে জোহরের নামাজ শেষে তাঁর জানাজা সম্পন্ন হয়। এরপর বিকেলে আজিমপুর গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়। তিনি স্ত্রী, দুই সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। আগামী শনিবার বাদ মাগরিব নয়া পল্টনের গাজী ভবনে তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে।চিত্তরঞ্জন গুহগণফোরামের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সদস্য ও রাজবাড়ী জেলা গণফোরামের সভাপতি চিত্তরঞ্জন গুহ (৭৩) গতকাল বুধবার সকালে রাজবাড়ী শহরের নিজবাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গণফোরামের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।