শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীর হোসেনজাতীয় পার্টি ভোলা জেলার সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন গতকাল রোববার দুপুরে মিরপুরের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।আজিজার রহমান গাইবান্ধার সাঘাটা পাইলট উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আজিজার রহমান (১০০) গত শনিবার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চার ছেলে ও ছয় মেয়ে রেখে গেছেন। ওই দিন বাদ এশা জানাজা শেষে সাঘাটা উপজেলার আমদিরপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। গাইবান্ধা প্রতিনিধি।আইয়ুব হোসেনদৈনিক করতোয়ার গাইবান্ধার ফুলছড়ি উপজেলা প্রতিনিধি আইয়ুব হোসেন (৫৫) গত শনিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল রোববার সকালে জানাজা শেষে তাঁর মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। গাইবান্ধা প্রতিনিধি।