শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ এম আহসানউল্লাহসাবেক সচিব ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য এ এম আহসানউল্লাহ (৮৮) গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বারিধারা জামে মসজিদে জানাজা শেষে গতকালই তাঁর মরদেহ আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। তিনি বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর ছোট বোন অধ্যাপক আয়েশা আহসানউল্লাহর স্বামী। বিজ্ঞপ্তি।