শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজিজুল হক কুমিল্লার দাউদকান্দি উপজেলার চরগোয়ালী খন্দকার নাজির আহমেদ উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা আজিজুল হক (৭০) গত সোমবার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গত মঙ্গলবার জানাজা শেষে তাঁর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি।আবুল কালাম আজাদরুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ (৩৬) গতকাল বুধবার দুপুরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে আরজেএফের নেতারা শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।