শোক
সালাহউদ্দিন আহমেদ এড্রুক ফার্মাসিউটিক্যালের সাবেক মহাব্যবস্থাপক সালাহউদ্দিন আহমেদ (৯১) গত বুধবার যুক্তরাষ্ট্রে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি চার ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটন মেমোরিয়ালে তাঁর মরদেহ দাফন করা হয়। বিজ্ঞপ্তি। ইলিয়াছ উদ্দিনবাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা ইউনিট কমান্ডার মো. ইলিয়াছ উদ্দিন (৬৬) গত বুধবার রাতে সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার জানাজা শেষে তাঁর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি। রোছনা আফরোজবাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) বৈজ্ঞানিক কর্মকর্তা ও কৃষিবিজ্ঞানী রোছনা আফরোজ (২৫) গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বাড়ি রংপুরের বদরগঞ্জে। তিনি চাকরির পাশপাশি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি কোর্সে অধ্যয়নরত ছিলেন। তাঁর মৃত্যুতে বিসিএসআইআর গভীর শোক প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি।