শোক
মোহাম্মদ আলীবাংলাদেশ শিক্ষক সমিতির উপদেষ্টা মোহাম্মদ আলী (৬৩) গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, চার মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শুক্রবার বাদ আসর মাতুয়াইল কবরস্থানে তাঁকে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।আছিয়া খাতুননীলফামারী শহরের বিশিষ্ট সমাজসেবী আছিয়া খাতুন (৯৪) গত বৃহস্পতিবার দুপুরে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি পাঁচ ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল শুক্রবার বাদ জুমা জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেঞ্চদ এবং সাবেক হুইপ দেওয়ান নূরুন্নবীর মা। নীলফামারী প্রতিনিধি।শামুসর রহমানআইন মন্ত্রণালয়ের সাবেক উপসচিব শামুসর রহমান (৮৩) গত ১১ জুন ধানমন্ডির নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরদিন জানাজা শেষে তাঁর মরদেহ আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। তাঁর রুহের মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি। মোহাম্মদ আলীবাংলাদেশ শিক্ষক সমিতির উপদেষ্টা মোহাম্মদ আলী (৬৩) গত বৃহস্পতিবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও চার মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ শিক্ষক সমিতি, শিক্ষক কর্মচারী ঐক্যজোট, বাংলাদেশ কলেজ সমিতিসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি।