শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. ইলিয়াছ উদ্দিনযুব উন্নয়ন অধিদপ্তরের সহ-কারী পরিচালক মো. ইলিয়াছ উদ্দিন (৪৭) গত শুক্রবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার নিজ গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুর গ্রামে জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। ইলিয়াছ উদ্দিন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন বিএইউ-৮৭-এর সদস্য ছিলেন। বিজ্ঞপ্তি। ফাতেমা বেগম জিয়া সেনা কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বরিশাল জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহমানের মা ফাতেমা বেগম (৮৬) ২৩ জুন বরিশালের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।