শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসুদ খান
মেহেরপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাসুদ খান (৩৪) গতকাল শুক্রবার ভোরে হৃদ্রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। ওই দিনই জানাজা শেষে শহরের পৌর কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে। মাসুদ খানের মৃত্যুতে রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের স্থানীয় নেতারা শোক প্রকাশ করেছেন। মেহেরপুর প্রতিনিধি|