শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেনা বেগম বিএসটিআইয়ের উপপরিচালক মো. নুরুল আমিনের মা আমেনা বেগম (৭৩) গতকাল রোববার সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ভুমদক্ষিণনয়াপাড়া গ্রামে জানাজা শেষে তাঁর মরদেহ নয়াপাড়াকামুড়া কবরস্থানে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।গোলাম মোস্তফা ভুইয়াময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর সদর চরহোসেনপুর এলাকার বাসিন্দা ও বিএডিসির অবসরপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা ভুইয়া (৭৪) গতকাল রোববার দুপুরে নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। বাদ মাগরিব জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি।