শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনোয়ারা বেগম পিরোজপুর শহরের বাসিন্দা আনোয়ারা বেগম (৬৫) গতকাল বুধবার সকালে সদর উপজেলার টোনা ইউনিয়নের পশ্চিম তেজদাসকাঠির বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। পিরোজপুর প্রতিনিধি গুল রাইহান বেগমস্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা বালিকা বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা গুল রাইহান বেগমের কুলখানি আজ বৃহস্পতিবার তাঁর এলিফ্যান্ট রোডের বাসভবনে অনুষ্ঠিত হবে। এতে স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। তিনি গত ২২ জুন ইন্তেকাল করেন। বিজ্ঞপ্তি।