শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনোয়ার হোসেন দৈনিক মানবজমিন ও করতোয়া পত্রিকার পঞ্চগড়ের বোদা উপজেলা প্রতিনিধি আনোয়ার হোসেন (৫৯) গতকাল শুক্রবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পঞ্চগড় প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন। পঞ্চগড় প্রতিনিধি।