শোক
জগদীশ চন্দ্র দত্তমুক্তিযুদ্ধের সংগঠক ও নাট্যাভিনেতা জগদীশ চন্দ্র দত্ত (৮৯) গতকাল রোববার সকালে কানাডার মন্ট্রিয়লের একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। ১৯২৬ সালে নেত্রকোনা জেলার নূরপুরে তাঁর জন্ম। তিনি তিন পুত্র ও তিন কন্যাসহ বহু গুণগ্রাহী, শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর জ্যেষ্ঠ পুত্র উজ্জ্বল বিকাশ দত্ত বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব। বিজ্ঞপ্তি।মুশফিকুর রহমান পটুয়াখালীর বাউফল ইঞ্জিনিয়ার ফারুক আহমেঞ্চদ তালুকদার মহিলা ডিগ্রি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক মুশফিকুর রহমান (৪২) গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও একমাত্র শিশুকন্যা ত্বারফিকে রেখে গেছেন। আজ সোমবার সকাল নয়টায় উপজেলা পরিষদ জামে মসজিদ মাঠে তাঁর জানাজা হবে। বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি।মোস্তফা কামাল চৌধুরীলালমনিরহাট জেলা ন্যাপের সভাপতি ও সাংবাদিক মোস্তফা কামাল চৌধুরী গত শুক্রবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। শনিবার বাদ জোহর শহরের বাবুপাড়া ঈদগাহ মাঠে জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। বিজ্ঞপ্তি।