শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চৌধুরী দারা আকবর
ব্যবসায়ী চৌধুরী দারা আকবর (৪৪) গতকাল শনিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও এক কন্যা রেখে গেছেন। আজ রোববার বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিজ্ঞপ্তি।

হাবিব উল্যাহ বাহার
ফেনীর পূর্ব ছাগলনাইয়ার অধিবাসী, মুক্তিযোদ্ধা ও শ্রমিক নেতা হাবিব উল্যাহ বাহার (৬৮) গত বৃহস্পতিবার রাতে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। শুক্রবার বিকেলে গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়েছে। ফেনী অফিস।