শোক
জাবিদ আহসানরবি টেলিকমের ভাইস প্রেসিডেন্ট (সেলস) জাবিদ আহসান সোহেল (৩৪) সিঙ্গাপুরের মাউন্ড এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোহেল প্যানক্রিয়াস রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক মেয়ে, মা, এক ভাই ও বোন রেখে গেছেন। সোহেল শহীদ আহসান উল্লাহ মাস্টারের ছোট ছেলে এবং গাজীপুর-২ আসনের সাংসদ জাহিদ আহসান রাসেলের ছোট ভাই। সোহেলের মরদেহ আজ দেশে আনার পর কাল শনিবার গাজীপুরের হায়দরাবাদ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।সোহেলের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, সাংসদ অ্যাডভোকেট রহমত আলী, আ ক ম মোজাম্মেল হক, সিমিন হোসেন রিমি. গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র অধ্যাপক এম এ মান্নানসহ স্থানীয় রাজনৈতিক নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। গাজীপুর ও টঙ্গী প্রতিনিধি।