শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুস সালামদৈনিক সকালের খবর-এর প্রধান সম্পাদনা সহকারী আবদুস সালাম শনিবার রাতে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, আত্মীয়স্বজন ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তিনি কালের কণ্ঠ, আমার দেশ, যুগান্তর, মুক্তকণ্ঠ, জনকণ্ঠ ও দৈনিক বাংলা পত্রিকায় দায়িত্ব পালন করেছেন। গতকাল জানাজা শেষে তাঁকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।