শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাহাবুদ্দিন আহমদ সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাহাবুদ্দিন আহমদ গতকাল সোমবার বেলা সোয়া ১১টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। গতকাল বাদ আসর রাজধানীর ইস্কাটনের ইস্টার্ন টাওয়ারে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার বাদ জোহর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা হবে। মরহুমের গ্রামের বাড়ি ফেনী সদরের লক্ষ্মীপুরে আগামীকাল তাঁকে দাফন করা হবে। বিজ্ঞপ্তি।অমূল্য কুমার রায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের মধুকাঠি গ্রামের সাবেক ইউপি সদস্য অমূল্য কুমার রায় গত ১৯ জুন শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি স্ত্রী ও পাঁচ ছেলে রেখে গেছেন। আগামী ১৯ জুলাই তাঁর শ্রাদ্ধ নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। এতে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি। ফেরদৌস আরাফেনীর ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও ফেনী-৩ আসনের সাবেক সাংসদ এ বি এম তালেব আলীর স্ত্রী ফেরদৌস আরা (৬৫) গতকাল সোমবার দুপুরে ঢাকার একটি ক্লিনিকে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্বামী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। নিজস্ব প্রতিবেদক, ফেনী।