শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাবিবুল ইসলাম ওল্ড ভিক্টোরিয়ানের সাবেক সাধারণ সম্পাদক ও আইএফআইসি ব্যাংকের সাবেক জনসংযোগ কর্মকর্তা হাবিবুল ইসলাম গতকাল বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর কুলখানি আজ শুক্রবার বাদ জুমা গুলশানে (বাড়ি-৪৪, রোড-৮, ব্লক-ডি, নিকেতন) অনুষ্ঠিত হবে। এতে স্বজন ও গুণগ্রাহীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।গিয়াস উদ্দিন হায়দার গণতন্ত্রী পার্টির উপদেষ্টামণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন হায়দার (৭৬) গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বিকেলে জানাজা শেষে মিরপুর ১১ নম্বর জান্নাতুল মাওয়া মসজিদের পাশে তাঁর মরদেহ দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, ফেনী।