শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কালীপদ কর্মকার
ফরিদপুর শহরের নিলটুলীর বিষ্ণু জুয়েলার্স ও স্বর্ণলতা মার্কেটের স্বত্বাধিকারী কালীপদ কর্মকার (৭৩) গতকাল রোববার সকালে বার্ধক্যজনিত কারণে পরলোকগমন করেছেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বিকেলে অম্বিকাপুর শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর স্মরণে শহরের জুয়েলারি ব্যবসায়ীরা গতকাল সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখেন। প্রয়াত কালীপদ বাংলাদেশ জুয়েলারি সমিতি ফরিদপুর জেলা শাখার সাবেক সভাপতি ছিলেন। ফরিদপুর অফিস