শোক
মো. ফজলুর রহমানগণপূর্ত অধিদপ্তরের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ফজলুর রহমান (৬৭) ৬ আগস্ট ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। তাঁর কুলখানি ১৫ আগস্ট বাদ আসর রাজধানীর মনিপুরি পাড়ার খেজুরবাগান জামে মসজিদে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।আব্দুল ওয়াদুদ মানিকসোনালী অতীত ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল ওয়াদুদ মানিক (৬৯) গতকাল রোববার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ আসর রাজধানীর জুরাইন কবরস্থানে তাঁকে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।নিশা রানী দাসমহানগর সর্বজনীন পূজা কমিটির কার্যনির্বাহী পরিষদের সদস্য ভাস্কর চৌধুরীর শাশুড়ি নিশা রানী দাস (৭৫) গত শনিবার মৃত্যুবরণ করেছেন। তিনি দুই ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। তাঁর মরদেহ রাজধানীর পোস্তগোলা জাতীয় শ্মশানে দাহ করা হয়েছে। বিজ্ঞপ্তি।