শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উমেদ উল্লাহ খান খাদ্য বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা উমেদ উল্লাহ খান (৯৪) গত সোমবার বিকেলে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। নিজ গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। তিনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষার কিছু জনপ্রিয় গানের গীতিকার ছিলেন। বিজ্ঞপ্তি।