শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিখিল দত্তঝিনাইদহের শৈলকূপা পৌর জাসদের সভাপতি নিখিল দত্ত (৪৪) গতকাল শনিবার ভোরে দেহত্যাগ করেছেন। তিনি স্ত্রী ও এক ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বিকেলে শৈলকূপা শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য করা হয়। তাঁর মৃত্যুতে জাসদের সভাপতি ও বাংলাদেশ সরকারে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।মনিরুজ্জামান শিকদার নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সাবেক নির্বাহী সদস্য মনিরুজ্জামান শিকদার (৪৭) গত শুক্রবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত শনিবার সকালে গাজীপুরের উত্তর ছায়াবীথিতে এবং পরে কাপাসিয়ায় নিজ গ্রামের বাড়িতে জানাজা শেষে তাঁর মরদেহ দাফন করা হয়। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নিসচার চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। বিজ্ঞপ্তি।