শোক
সামসুন নাহার
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সামসুন নাহার (৯৪) গত বুধবার বিকেলে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে জানাজা শেষে তাঁর লাশ নিজ গ্রাম হাতিখলার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য শিক্ষাবিদ অধ্যাপক এম শামসুর রহমানের মা। নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি।
পুষ্প রানী সরকার
যশোরের কেশবপুরের বাসিন্দা পুষ্প রানী সরকার (৮৬) গত বুধবার রাতে নিজ বাড়িতে মারা গেছেন। তিনি চার ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। তিনি দৈনিক ইত্তেফাক-এর বিশেষ প্রতিনিধি শ্যামল সরকারের মা। বিজ্ঞপ্তি।
আবু বক্কর সিদ্দিক
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৩ নম্বর কাজিহাল ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক (৫২) গতকাল বৃস্পতিবার সকালে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। দিনাজপুর অফিস।
নূরুল ইসলাম ভূঁইয়া
বাংলাদেশ ডাক বিভাগের সাবেক পরিদর্শক (ইন্সপেক্টর) নূরুল ইসলাম ভূঁইয়া (৬৭) গত বুধবার ময়মনসিংহ জেলা সদরের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি।