শোক
পূর্ণলক্ষ্মী বিশ্বাসবরগুনার বেতাগী উপজেলা সদরের বেতাগী গ্রামের বাসিন্দা পূর্ণলক্ষ্মী বিশ্বাস (৭৩) গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর স্বামীবাগে কে এম দাস লেনে তাঁর বড় ছেলের বাসভবনে পরলোক গমন করেছেন। তিনি দুই ছেলে, পুত্রবধূ ও নাতি-নাতনি রেখে গেছেন। বৃহস্পতিবার রাতেই পোস্তগোলা শ্মশানে তাঁকে দাহ করা হয়। তিনি প্রথম আলোর অফিস সহকারী অনিল বিশ্বাসের মা। বিজ্ঞপ্তি।আবদুস সোবহানঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক ওমর ফারুকের বাবা আবদুস সোবহান (১০০) গত শনিবার দুপুরে জাতীয় হূদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি পাঁচ ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। তাঁকে জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।ছাহেব আলীবিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ মো. ছাহেব আলী গতকাল রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার উলছাপাড়া গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। তিনি টানা ১০ বছর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। মুক্তিযোদ্ধা ও অতিরিক্ত সচিব মিজানুর রহমান তাঁর বড় ছেলে। বিজ্ঞপ্তি।সাহেদারা বেগমজাতীয় কবিতা পরিষদ ফরিদপুর জেলা শাখার সভাপতি কবি পাশা খন্দকারের মা মোসাম্মত্ সাহেদারা বেগম (৯২) গতকাল রোববার ভোর পাঁচটার দিকে ফরিদপুর শহরের রঘুনন্দনপুর এলাকার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি ছয় ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ জোহর তাঁকে গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার খোকশা উপজেলার ওসমানপুর গ্রামের খন্দকারবাড়িতে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে জাতীয় কবিতা পরিষদ ফরিদপুর, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা, সম্মিলিত সাংস্কৃতিক জোট, ফুলকি ও জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ ফরিদপুর শাখা শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে। ফরিদপুর অফিসফিরোজা বেগমদৈনিক জনতার নোয়াখালীর কোম্পানীগঞ্জ প্রতিনিধি এহসানুল আলম খসরুর মা ফিরোজা বেগম (৭০) গত শনিবার ভোরে চট্টগ্রামে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। ওই দিন বিকেলে জানাজা শেষে তাঁর লাশ চট্টগ্রামের ঈদগা এলাকার কবরস্থানে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। নোয়াখালী অফিস