শোক
মুসলিম মিয়াদৈনিক সংবাদ-এর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বাবা মুসলিম মিয়া (৬০) গতকাল মঙ্গলবার ভোরে রাজধানীর বাসাবো এলাকায় নিজ বাসায় ইন্তেকাল্র করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ আসর বাসাবো মাঠে জানাজা শেষে তাঁকে শাহজাহানপুর কবরস্থানে দাফন করা হয়েছে। আগামী শুক্রবার বাদ জুমা নিজ বাসায় তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটের সভাপতি শামিম আহমদ ও সাধারণ সম্পাদক পথিক সাহা মুসলিম মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।্রবিজ্ঞপ্তিদীপক লাল দাস আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের বাসিন্দা মুক্তিযোদ্ধা দীপক লাল দাস (৫৮) হূদরোগে আক্রান্ত হয়ে গত সোমবার বিকেলে পরলোকগমন করেছেন। তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় সম্মান প্রদানের পর মনিয়ন্দ শ্মশানে তাঁর মরদেহ দাহ করা হয়েছে। আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।মোহাম্মদ উল্লা নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোহাম্মদ উল্লা (৬০) গত সোমবার রাতে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার তাঁকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় উপজেলার শিমুলিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নোয়াখালী অফিস।