শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবু জাফরঝিনাইদহের কালী-গঞ্জের বীর মুক্তিযোদ্ধা, মোবারকগঞ্জ চিনিকলের অবসরপ্রাপ্ত কর্মচারী আবু জাফর গত শনিবার সন্ধ্যায় নিজ বাড়িতে হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি ছয় মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। গতকাল রোববার দুপুরে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ ফাইজুল হক খান মাখনকিশোরগঞ্জের নিকলী উপজেলার কারপাশা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা ফাইজুল হক খান মাখন (৫৫) গত শনিবার সকালে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। ওই দিন মাগরিবের নামাজের পর কিশোরগঞ্জ শহীদি মসজিদের সামনে প্রথম জানাজা এবং গতকাল রোববার সকাল ১০টায় নিজ গ্রাম নানশ্রী ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধিপ্রকৌশলী রেজা শাহ্ আলমঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) মহাব্যবস্থাপক (উত্তর) প্রকৌশলী রেজা শাহ্ আলম গতকাল রোববার বিকেল সাড়ে চারটায় নগেরর ল্যাবএইড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি কিডনি ও হূদরোগে ভুগছিলেন। তিনি মা, স্ত্রী, দুই ছেলে, দুই ভাই ও এক বোন রেখে গেছেন। আজ সোমবার সকাল ১০টায় এক নম্বর আব্দুল গনি রোডে বিদ্যুত্ ভবনে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিবেগম আনোয়ারা খাতুনসিলেটের বিশিষ্ট কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমামের মা বেগম আনোয়ারা খাতুন (৮০) গত শনিবার সকাল আটটায় হূদরোগে আক্রান্ত হয়ে সিলেট নগরের বাগবাড়ি এলাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি পাঁচ ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। শনিবার বিকেল সাড়ে চারটায় হজরত শাহজালাল (রহ.)-এর দরগাহে জানাজা শেষে দরগাহ কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। তাঁর মৃত্যুতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী, সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন। সিলেট প্রতিনিধি