শোক
ধনবতী সিনহাসুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এস কে সিনহার মা ধনবতী সিনহা (৮০) গত সোমবার রাতে বার্ধক্যজনিত কারণে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের তিলকপুর গ্রামের নিজ বাড়িতে পরলোকগমন করেন। গতকাল মঙ্গলবার দুপুরে স্থানীয় শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে জাতীয় সংসদের চিফ হুইপ এম এ শহীদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার নেতারা শোক প্রকাশ করেছেন। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিআবদুর রশিদ মণ্ডল দৈনিক যুগান্তর-এর রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সায়েম সাবুর বাবা আবদুর রশিদ মণ্ডল (৬০) গতকাল মঙ্গলবার সকালে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার নিজশেখ সুন্দর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন মেয়ে ও তিন ছেলে রেখে গেছেন। গতকাল বিকেল পাঁচটায় তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।