শোক
নজরুল হক খানব্যবসায়ী ও সমাজসেবক নজ-রুল হক খান (৭৬) গত সোমবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রা-জিউন)। তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় আজ শুক্রবার বাদ আসর ঢাকার ৪১/৬ সিদ্ধেশ্বরীর বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।নুর হোসেনবগুড়ার আদমদীঘি উপজেলার ধনতলা গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা নুর হোসেন (৬৫) গতকাল বৃহস্পতিবার ভোর রাতে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দীর্ঘদিন থেকে দুরারোগ্য ক্যানসারে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল দুপুর সাড়ে ১২টায় নিজ গ্রামে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিহায়দার আলী সরকারপ্রথম আলো বন্ধুসভা রায়গঞ্জ শাখার সদস্য রওনক জাহানের বাবা ব্যাংকার হায়দার আলী সরকার (৫২) গতকাল বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ জোহর নিজ গ্রাম বেড়াবাজুয়ায় জানাজা শেষে তাঁকে সামাজিক কবরস্থানে তাঁর দাফন করা হয়। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিআবদুল মজিদ কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের সাধনপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল মজিদ (৭০) ১২ মে গভীর রাতে সিলেটের একটি ক্লিনিকে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার সাধনপুরে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে। মৌলভীবাজার প্রতিনিধি