শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মমতাজ বেগম
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা মমতাজ বেগম (৬২) গতকাল সোমবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল সন্ধ্যায় উপজেলার সাইনবোর্ডের তেলিগাতিতে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি দৈনিক যুগান্তর-এর নিজস্ব প্রতিবেদক রাশেদ রাব্বির মা। বিজ্ঞপ্তি।

মৃত্যুবার্ষিকী
মাদার বখ্শ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং অবিভক্ত বাংলার প্রাদেশিক আইন পরিষদ সদস্য মাদার বখ্শের ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ ২০ জানুয়ারি মঙ্গলবার। এ উপলক্ষে মাদার বখ্শ-সালেহ ফাউন্ডেশনের উদ্যোগে রাজশাহীতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। আজ সকাল ১০টায় মরহুমের বাসভবন ও মাদার বখ্শ আইডিয়াল স্কুলে কোরআন পাঠ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। একই দিন বেলা সাড়ে ১১টায় কোর্ট স্টেশন এলাকায় মোমেনা বখ্শ ইউসেফ স্কুলের মিলনায়তনে স্মরণসভা এবং ছাত্রছাত্রীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হবে। এসব অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য মরহুমের আত্মীয়স্বজন, ছাত্রছাত্রী ও শুভানুধ্যায়ীদের প্রতি পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।
শওকত মোমেন শাহজাহান
টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের চারবার নির্বাচিত আওয়ামী লীগদলীয় সাংসদ কৃষিবিদ শওকত মোমেন শাহজাহানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২০ জানুয়ারি। এ উপলক্ষে সাংসদের কবরে পুষ্পস্তবক অর্পণ, সখীপুরের গ্রামের বাড়িতে মিলাদ মাহফিল, দরিদ্রভোজ ও বিকেলে সখীপুর ডাকবাংলো চত্বরে স্মরণসভার আয়োজন করেছে স্থানীয় আওয়ামী লীগ। আগামীকাল তাঁর প্রতিষ্ঠিত সখীপুর আবাসিক মহিলা কলেজে দোয়া ও কোরআনখানির আয়োজন করা হয়েছে। এ ছাড়া উপজেলার বেশ কিছু স্থানে এ ধরনের নানা কর্মসূচি পালিত হবে।
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।