শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোয়াজ্জেম হোসেনক্রীড়া সাংবাদিক, ওয়ারী ক্লাব ও সাধারণ বীমা ফুটবল ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন (৭৫) গতকাল শনিবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি ক্যানসারে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আগামীকাল সোমবার দুপুর ১২টায় বাফুফে ভবনে প্রথম জানাজা এবং বাদ জোহর বায়তুল মোকাররম মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে। ১৮ মে বাদ আসর মরহুমের রামকৃষ্ণ মিশন রোডের ৭/১এ, ৭/১বি বাসভবনে কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।