শোক
সাধ্বী কমলা দত্ত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাধ্বী কমলা রানী দত্ত (৮৭) গতকাল শুক্রবার বিকেলে পরলোকগমন করেছেন। তিনি এক ছেলে ও হাজার হাজার দয়াময় ভক্ত রেখে গেছেন। আজ শনিবার তাঁকে আনন্দ আশ্রম প্রাঙ্গণে সমাহিত করা হবে। তিনি মরমী সংগীত ‘মলয়া’ গানের স্রষ্টা মহর্ষি মনমোহনের ছেলের বউ। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি। মোশারেফ হোসেনঝালকাঠির নলছিটি উপজেলার বাসিন্দা মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন (৫৭) গত বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। ঝালকাঠি প্রতিনিধি। আবদুল আজিজরাজশাহী নগরের লক্ষ্মীপুরের বাসিন্দা সাবেক সরকারি কর্মকর্তা মুক্তিযোদ্ধা মো. আবদুল আজিজ (৯২) গত বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি ছয় ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।রাহেলা খাতুনফরিদপুর জেলা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রতিনিধি মো. শাহজাহানের মা রাহেলা খাতুন (৮২) গত বৃহস্পতিবার বিকেলে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি....রাজিউন)। তিনি ছয় ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। ফরিদপুর অফিস।