শোক
আবুল কাশেমকুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলি-য়টগঞ্জ বা. বি. উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক আবুল কাশেম গত ৩ জুন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। বিজ্ঞপ্তি। সুরাইয়া বেগম সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক বিএনপির নেতা জয়নুল আবেদীনের স্ত্রী সুরাইয়া বেগম (৬০) গতকাল শনিবার দুপুর পৌনে একটার দিকে ঢাকায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তাঁর মৃত্যুতে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি। মো. আরমান বাঁচানো গেল না ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু মো. আরমানকে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যাংককের একটি হাসপাতালে সে মারা গেছে। প্রকৌশলী মো. আনিসুল হক ও শামীম আরা বেগমের শিশুপুত্র আরমান দেড় বছর ধরে ব্লাড ক্যান্সারে ভুগছিল। আরমানকে বাঁচাতে তহবিল গঠন করা হয়েছিল। তাঁর চিকিৎসায় দেশের বিভিন্ন স্তরের মানুষ সহযোগিতার হাত বাড়িয়েছিলেন। আজ রোববার চট্টগ্রামের কাজেম আলী হাইস্কুলে আরমানের জানাজা হবে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম