শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রফিকুল ইসলামফরিদপুরের বোয়ালমারী উপজেলার চরদৈতরকাঠি গ্রামের মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম (৬৩) গত শনিবার ঢাকার জাতীয় হূদরোগ ইনস্টিটিউটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। পরদিন রোববার রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর মরদেহ স্থানীয় গোরস্থানে দাফন করা হয়। বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি। আকলিমা খাতুনদৈনিক জনকণ্ঠ পত্রিকার নিজস্ব প্রতিবেদক সোহেল রহমানের মা আকলিমা খাতুন (৫৮) গত রোববার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি কিডনি জটিলতা, পক্ষাঘাত, উচ্চরক্তচাপসহ নানা রোগে ভুগছিলেন। তিনি দুই ছেলে রেখে গেছেন। গতকাল সোমবার বাদ জোহর তাঁর মরদেহ গাজীপুরের কালীগঞ্জে জানাজা শেষে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অণুবিভাগের মহাপরিচালক সাঈদা মুনা তাসনীম এবং বাংলাদেশ কূটনৈতিক সংবাদদাতা সমিতির (ডিকাব) সভাপতি জহিরুল আলম ও সাধারণ সম্পাদক ইমরান আলম পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি