শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেপাল চন্দ্র দাস ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদপুর ইউনিয়নের মলাইশ গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা নেপাল চন্দ্র দাস (৬৮) গতকাল রোববার ভোরে নিজ বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি স্ত্রী, এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। দুপুরে মলাইশ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি। মৃত্যুবার্ষিকী আনোয়ারুদ্দিন খানকণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার আনোয়ারুদ্দিন খানের দশম মৃত্যুবার্ষিকী আজ ২ আগস্ট। এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনার জন্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের কাছে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।