শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ হানিফবাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য মুক্তিযোদ্ধা মোহাম্মদ হানিফ (৫৬) গত বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জের কুলিয়ারচরের ডুবরারচর গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল শুক্রবার জুমার নামাজের পর জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি।সালাহউদ্দিন আহমেদঅবসরপ্রাপ্ত সহকারী পুলিশ কমিশনার মো. সালাহউদ্দিন আহমেদ (৬৩) গত বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। আজ শনিবার বাদ জোহর রাজারবাগ পুলিশ লাইনে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে নারিন্দা শাহ সাহেব বাড়ি লেনে আরেকটি জানাজা হবে। বিজ্ঞপ্তি।