শোক
ক্ষিতীশ চন্দ্র পালকক্সবাজারের ঘোনারপাড়ার প্রবীণ শিক্ষক ক্ষিতীশ চন্দ্র পাল (৯০) গত রোববার রাতে পরলোকগমন করেছেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল সকালে শহরের কেন্দ্রীয় শ্মশানে তাঁকে দাহ করা হয়। ক্ষিতীশ চন্দ্র পাল প্রথম আলো কক্সবাজার বন্ধুসভার সভাপতি বিশ্বজিৎ পাল বিশুর বাবা। কক্সবাজার প্রতিনিধি।সৈয়দ আব্দুল্লাহেল হাদীশেরপুর শহরের শেরীপাড়ার বাসিন্দা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা সৈয়দ আব্দুল্লাহেল হাদী সাঈদ (৫৬) হূদরোগে আক্রান্ত হয়ে গতকাল ১৮ অক্টোবর সোমবার সকাল ছয়টায় শেরপুর জেলা হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। শহরের তেরাবাজার মাদ্রাসা মাঠে বাদ মাগরিব জানাজা শেষে চাপাতলী পৌর কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। তিনি সেনাবাহিনীর লে. কর্নেল (অব.) সৈয়দ আব্দুল্লাহেল কাফির ছোট ভাই। শেরপুর প্রতিনিধি।ভাষাসৈনিক মুসলেহ উদ্দিনময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চরশিহারি গ্রামের বাসিন্দা ভাষাসৈনিক ও আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার উপদেষ্টামণ্ডলীর সদস্য মুসলেহ উদ্দিন খান (৯৮) বার্ধক্যজনিত কারণে গত রোববার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি সাত ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল সোমবার ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি।