শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজী মনিরাবাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের ছোট শ্যালিকা কাজী মনিরা (১৯) গত বৃহস্পতিবার মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি বাবা-মা ও দুই ভাই রেখে গেছেন। বিজ্ঞপ্তি।মিরাতুল ফাতিমাবেগম মিরাতুল ফাতিমা (বেনু) গত বুধবার স্থানীয় একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লা-হি..রাজিউন)। তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গত বুধবার সন্ধ্যায় জানাজা শেষে তাঁর মরদেহ ঢাকার মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। গতকাল শুক্রবার বাদ জুমা তাঁর মিরপুরের বাসভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিরাতুল ফাতিমা মরহুম এ এফ এম মান্নানের (পিএসসি) স্ত্রী। বিজ্ঞপ্তি।