শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নুরুল ইসলাম
ঠাকুরগাঁও সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক নুরুল ইসলাম (৮০) গতকাল রোববার ভোরে শহরের হাজিপাড়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। তিনি দ্য ডেইলি স্টার-এর ঠাকুরগাঁও প্রতিনিধি কামরুল ইসলামের বাবা। গতকাল দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া শাহপাড়া গ্রামে দ্বিতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। ঠাকুরগাঁও প্রতিনিধি।