শোক
কামালউদ্দিন হায়দাররংপুর—২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সাবেক সাংসদ কামালউদ্দিন হায়দার (৬৫) গত সোমবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় বদরগঞ্জ পৌরসভার ওয়ারেছিয়া হাফেজিয়া মাদ্রাসা চত্বরে জানাজা শেষে বাদ জোহর উপজেলার গোপীনাথপুরের বোর্ডেরহাট পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। তার মৃত্যুতে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়। বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।পূর্ণেন্দু গাইনখুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য ও অ্যাগ্রো টেকনোলজি বিভাগের শিক্ষক পূর্ণেন্দু গাইন (৪৫) গতকাল মঙ্গলবার দুপুরে পরলোকগমন করেন। তিনি স্ত্রী, তিন ভাই ও চার বোন রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির উদ্যোগে আজ বুধবার বেলা পৌনে ১১টায় শোকযাত্রা ও কাল বৃহস্পতিবার বেলা তিনটায় শোকসভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া আজ বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা ও ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, খুলনা।আ. সামাদমুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার রায়পাড়া গ্রামের মুক্তিযোদ্ধা আ. সামাদ (৬২) গত সোমবার বিকেলে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। সোমবার রাতে জানাজা শেষে তাঁকে রায়পাড়া গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি।অধ্যাপক রণধীর দেমৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক রণধীর দে (৫৭) গতকাল মঙ্গলবার সকালে পরলোকগমন করেছেন। তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল বিকেলে সৈয়ারপুর শ্মশানে তাঁকে দাহ করা হয়েছে। মৌলভীবাজার প্রতিনিধি।