শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুহাম্মদ ইয়ামিনপাবনার ফরিদপুর উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ ইয়ামিন (৭৮) গত শুক্রবার রাতে ঢাকার স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার সকালে ঢাকার বেইলি রোডের বাসা ও বকশিবাজার মসজিদে, পরে গ্রামের বাড়িতে পৃথক জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি। আ. হামিদমুক্তিযোদ্ধা ও নেত্রকোনার পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের লড়খড়ির চর গ্রামের বাসিন্দা আ. হামিদ (৫৮) গত শুক্রবার বিকেলে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। গতকাল সকালে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি।ইয়াকুব আলীমুক্তিযোদ্ধা ও সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাসিন্দা ইয়াকুব আলী (৭০) গতকাল শনিবার সকালে সদাই গ্রামের বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ জোহর জানাজা শেষে তাঁকে গ্রামের কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি।এস এম মোস্তফাফেনী জেলা আইনজীবী সমিতির প্রবীণ সদস্য এস এম মোস্তফা (৬৫) গতকাল শনিবার সকালে ফেনী শহরের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বিকেলে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, ফেনী।সুফিয়া বেগমকিশোরগঞ্জের নিকলী উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা সুফিয়া বেগম (৮০) গত শুক্রবার নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি ছয় ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। ওই দিন রাতেই জানাজা শেষে তাঁকে পশ্চিম নিকলী কবরস্থানে দাফন করা হয়। তিনি সাংবাদিক হাবীবুর রহমানের মা। কিশোরগঞ্জ প্রতিনিধি।মজিবর রহমানবাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সহসভাপতি মো. মজিবর রহমান (৬২) গত শুক্রবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি....রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার বাদ জোহর জানাজা শেষে তাঁর লাশ দিনাজপুর শহরের শেখ জাহাঙ্গীর কবরস্থানে দাফন করা হয়। দিনাজপুর অফিস।